ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে শপথ নিলেন নবনির্বাচিত ইউপি সদস্য


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১২:৫০
পঞ্চম ধাপে অনুষ্ঠিত ফুলছড়ির ৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা রোববার (৬ ফেব্রুয়াইর) শপথ গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৬টি ইউনিয়নের সাধারণ সদস্য ৫৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ১৮ জন শপথ গ্রহণ করেছেন।
 
ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসারের  সভাপতিত্বে  উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ  নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জি এম সেলিম পারভেজ, চেয়ারম্যান ফুলছড়ি  উপজেলা পরিষদ, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। এ সময় ৬ ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। পরে জেলা প্রশাসক ফুল দিয়ে নবনির্বাচিত সকল চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার