ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত ২০


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ২:৫৪

ভোলা-চরফ্যাশন মহাসড়কে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারের দক্ষিণ পাশে বটতলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহীসহ ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৯টার দিকে মনিরাজ বাজারসংলগ্ন এলাকায় দক্ষিণ আইচা হতে ভোলাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেন্ট্রি গাছের সাথে সজোরে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহীসহ বাসের ২০ যাত্রী আহত হন। আহতরা বোরহানউদ্দিন হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। 

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনা আহতদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ৪ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

শাফিন / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়