ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনা প্রেসক্লাব ও জেলা বার সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিনের ইন্তেকাল


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ২:৫৮

পাবনা প্রেসক্লাব এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি স্বল্পভাষী মুহম্মদ মহিউদ্দিন (৭৮) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় শহরের দিলালপুরের পাথরতলাস্থ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাথরুম থেকে বেডরুমে আসার পথে পড়ে যান তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকের চিকিৎসা চলাকালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন রাত ৯টায় দিলালপুর জামে মসজিদে মরহুমের জানাজা শেষে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামে জানাজার পর তাকে পাররিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাত সাড়ে ৮টায় শেষবারের মতো তাকে পাবনা প্রেসক্লাবে আনা হয়। এ সময় পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

জানাজা শেষে তাকে রাতেই তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাতপুর গোরস্তানে দাফন করা হয়।

তারর মৃত্যুর সংবাদ শুনে তাকেক শেষবারের মত দেখতে তার বাসায় যান পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার, সাধারণ সম্পাদক তৌফিক ইমান খান, সাবেক সম্পাদক আহাদ বাবু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, প্রেসক্লাবের সহ-সম্পাদক তপু আহমেদ, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, দৈনিক পাবনার আলো সম্পাদক মাহফুজ আলী কাদেরী, যুমনা টিভির জেলা প্রতিনিধি ছিফাত রহমান সনম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আল মাহমুদ মান্নান মাস্টার, অ্যাডভোকেট নাজমুল হক শাহীন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট রণধীশ কুমার, ব্লাস্ট পাবনা ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, তিনি ২০০৫ থেকে ২০০৭ মেয়াদে পাবনা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি, ২০০৬ সালে জেলা এডভোকেট বার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালে সভাপতি পদে নির্বাচিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

এদিকে পাবনা প্রেসক্লাব সভাপতি মুহম্মদ মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মো. সাহাবুদ্দিন চুপ্পু, অ্যাটকো সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, সাংবাদিক এম মাহফুজ আলম, সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ এবাদত আলী, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান ও সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ। 

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা