ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুর থানার সুমন মহন্ত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ৩:১৩
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক কর্ম মূল্যায়নে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। এছাড়াও সামগ্রিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিঞা।
 
শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা পুলিশের আয়োজনে জানুয়ারী (২০২২) মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা শেষে ওসি সুমন কুমার মহন্ত ও এসআই এরশাদ মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম-পিপিএম (বার)।
 
পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সুমন কুমার মহন্ত বলেন, এই পুরস্কার বিরামপুরবাসী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে।
 
তিনি আরো বলেন, আগামী দিনে বিরামপুর বাসীর জন্য আমরা আরো ভালো কিছু করতে চাই।
 
সভায় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন