ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রূপগঞ্জে কৃষকদের জমিতে বালু ফেলে দখলের অভিযোগে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ৩:১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের জমিতে রাতের আঁধারে জোরপুর্বক বালু ফেলে ভরাট করে জবদরখল করার অভিযোগ উঠেছে। আর এ দখলের প্রতিবাদে রোববার (৬ ফেব্রুয়ারী) দুপুরে মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে জমির মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

মানবববন্ধনে বক্তব্যে রাখেন- দাউদপুর ইউপি সদস্য জাকির হোসেন, জমির মালিক বীর হাটাব এলাকার ইফতার উদ্দিন, হাটাব এলাকার সমর মাষ্টার, জিন্দা এলাকার মোশারফ হোসেন আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শফিকুর রহমান, আবু তৈয়ব আনোয়ার হোসেন স্বপন, হাসিবুর রহমান, আজিজুল মালুম, শিরিনা আক্তার, নাসরিন বেগমসহ আরো অনেকে। 

বক্তারা অভিযোগ করে বলেন, দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া, কালনি, জিন্দা, উলপ, টেকদাসেরদিয়া, হিরনাল মৌজা এলাকায় গড়ে উঠেছে মেরিন সিটি নামের একটি আবাসন প্রকল্প। ইদানিং বড় আমদিয়া মৌজা এলাকায় জমির মালিকদের সঙ্গে কোন প্রকার কথা না বলে রাতের আধারে কৃষি জমিতে জোরপুর্বক বালু ফেলে ভরাট করে জবরদখল করে ফেলছে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে কোম্পানির নিয়োজিত লোকজনরা মামলা হামলার হুমকি দিয়ে আসছে। 

এ বিষয়ে মেরিন সিটির চেয়ারম্যান খান মুহাম্মদ কুদরত ই খোদা বলেন, জমি না কিনে ভরাটের বিষয়টি সঠিক নয়। কেউ ক্ষতিগ্রস্থ্য হলে তাকে ক্ষতিপূরন দেয়া হচ্ছে। এছাড়া সকল প্রকার অনুমোদন ও বৈধ পন্থ্যায় আমাদের প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। 

শাফিন / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন