ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দশমিনায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ৪:৫৩
পটুয়াখালীর দশমিনায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি)  সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের নিজ বাড়িতে চাচা মৃত মোশারেফ মৃধার বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মো. রাসেল (৩৮) একই গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।
 
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মো. নুর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে নিজ বাড়িতে চাচা মৃত মোশারেফ মৃধার বসতঘরে গাঁজা ক্রয় বিক্রয়কালে রাসেলকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একই ঘরের দোতলায় থাকা একটি ষ্টীলের ট্রাংকের মধ্য থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা