দোহারে ইয়াবা ও হেরোইনসহ আটক ৬
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ও ৫.৮৮ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার ও সাড়ে ১০টায় পৃথক দুটি অভিযানে দোহার থানার ওসি (তদন্ত) এসএম কামরুজ্জামানের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকের সাথে জড়িত থাকায় ৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- রাইপাড়া এলাকার আছের উদ্দিনের ছেলে শাহিন দেওয়ান (৩৫), একই এলাকার বাবুল খানের ছেলে সিজান খান (২৫), হাবিবুর রহমানের ছেলে তাহমিন রহমান হৃতিক (২৫), সিদ্দিক বাউলের ছেলে রাসেল (২৫), মো. হালিমের ছেলে রিফাত (১৮) ও নবাবগঞ্জের হাসনাবাদ এলাকার সিদ্দিক গাজীর ছেলে সোহাগ গাজী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারাবাহিক অভিযানে রাইপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দোহার থানা পুলিশের একটি দল। এ সময় মাদক সেবন ও পরিবহনকালে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছে ২২০ পিস ইয়াবা, ২৯৪ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার ১০০ টাকা।
দোহার থানার ওসি (তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied