ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে নাইটগার্ডদের কম্বল ও শীতবস্ত্র দিলেন ওসি শাহ কামাল


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৬-২-২০২২ বিকাল ৭:৫২
ময়মনসিংহের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রাতে দায়িত্ব পালনকারী নাইটগার্ডদের মাঝে কম্বল, শীতের কাপড় বিতরণ করলেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। নগরীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, গাঙ্গিনাড় পাড়, সদরের ভাবখালী পুরাতন বাজার, ভাবখালী নতুন বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে  ৫ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। শীতের প্রকোপ উপেক্ষা করে শীতের জামা বিতরণ করায় শীতার্তরা মহাখুশি। এ সময় ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এছাড়াও ওসি শাহ কামাল আকন্দ উপজেলার বিভিন্ন গ্রামের ছিন্নমূল, গরিব ও অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি শহরের বিভিন্ন এতিমখানায়ও শীতবস্ত্র দিচ্ছেন।
 
কাচারি বাজারের পরশ চন্দ্র মোদক, হাফিজুল, ছাত্তার, ভাবখালী বাজারের হাবিবুর রহমান, মোফাজ্জল, শফিকুল ইসলাম শীতের কাপড় ও কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভাবখালী পুরাতন বাজারের নাইটগার্ড মোফাজ্জল হোসেন বলেন, রাতে  প্রচণ্ড শীত পড়লেও কেউ শীতের কাপড় দেয় না। একটা কম্বলের জন্য কত মানুষের কাছে যে গেছি, পাইনি। ওসি স্যার নিজে এসে আমাদের কম্বল দিয়েছেন। সাথে শীতের জামা-কাপড়ও দিয়েছেন। এখন ভালো লাগছে। রাতে ভালো করে ডিউটি করতে পারব।
 
এ বিষয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি। নাইটগার্ডরা রাত জেগে পাহারা দিয়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের সহযোগিতা করে। এই শীতে তারা কষ্ট করছে। আমাদেরও পাশে এগিয়ে আশা  উচিত। তাছাড়া কোনো দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএসএম / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ