ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৬-২-২০২২ বিকাল ৭:৫৬
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হযেছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে আইনশৃংখলা নিয়ন্ত্রণে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
 
এর মাঝে এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টিম দাপুনিয়া বাজার থেকে প্রতারণা মামলার আসামি এনামুল হক লিটনকে তার দোকান হতে গ্রেফতার করে। তার কাছ থেকে সার্টিফিকেট, সিপিইউ, মনিটরসহ কম্পিউটার উদ্ধার করে। এছাড়া এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টিম বলাশপুর-হাক্কানী মোড়গামী রাস্তা থেকে চুরি মামলার আসামি হৃদয় আহম্মেদ ওরফে খাজা ও রায়হান ওরফে পিচ্চিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ম্যানহোলের লোহার ঢাকনা উদ্ধার করে পুলিশ।
 
এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম চর ঘাগড়া লম্বরী বাড়ী মোড় থেকে চুরি মামলার আসামি সুজন মিয়া ও ইউসুফ আলীকে মাহেন্দ্রযোগে চুরিকৃত ছাগলসহ গ্রেফতার করে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম শম্ভুগঞ্জ মোড় থেকে চুরির পুরাতন মামলার আসামি রাজিব মিয়াকে গ্রেফতার করে।
 
এছাড়া এএসআই মোজাম্মেল হক জিআর মামলায় পৃথক দুটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হাসেম ওরফে হাসিমকে গ্রেফতার করে। রোববার গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান চলমান রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

এমএসএম / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ