ধামরাইয়ে অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে ধামরাই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দুটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই ইউনিয়নের ডেমরান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকীর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ সময় আর্থিক জরিমানাসহ ইটভাটা ভেঙে দেয়া হয় এবং কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেয়া হয়। ইটভাটাগুলা হলো- মোল্লা ব্রিকস্ এবং ভাই ভাই ব্রিকস্।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। দুটি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা ও ভাটা ভেঙে দেয়া হয়। অনুমিতবিহীন ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ