লোহাগড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলের লোহাগড়ায় পাঠকনন্দিত দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে দৈনিক যুগান্তরের লোহাগড়া প্রতিনিধি বিপ্লব রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন।
আরো বক্তব্য রাখেন- রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি মারুফ সামদানী, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়া উপজেলা পরিচালক সাংবাদিক আবু আব্দুল্লাহ, মানবজমিনের সাংবাদিক শাহজাহান সাজু।
আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগান্তরের অব্যহত সাফল্যের ভূয়সী প্রসংশা করেন এবং যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যন সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়া জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, সমকালের সাংবাদিক রেজাউল করিম, ইত্তেফাকের সাংবাদিক শরিফুল ইসলাম আক্কাস, লোহাগড়া সরকারী পাইলট বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি খসরুজ্জামান লিটন, গ্রামের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তরের ২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে অতিথিবৃন্দ কেক কেটে উৎসব পালন করেন।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied