ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ার পঞ্চম ধাপে নির্বাচিত ৭ চেয়ারম্যানের শপথ গ্রহণ


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৭-২-২০২২ বিকাল ৬:৫
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৩টি উপজেলার মধ্যে গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের  নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী নাহিদ রাসূল।
 
শপথ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রসাশক আবুল গাজী মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা বসির আহমেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোবাশ্বের হোসেন খন্দকার।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নাহিদা আক্তার, সহকারী কমিশনার, মুন্সীগঞ্জ স্থানীয় সরকার। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক কাজী নাহিদ রাসূল।
 
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বুধবার গজারিয়া উপজেলার ৭ ইউনিয়নের ইউনওয়ন পরিষদ  নির্বাচন অনুষ্ঠিত হয়।গজারিয়া উপজেলার যে ৭ জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান শপথ গ্রহণ করেন তারা হলেন- ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন,২নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, ৩নং টেংগারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুল হাসান ফরাজী, ৪নং ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন, ৬ নং গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ৭নং ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ্জুজামান খাঁন জিতু, এবং ৮নং গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া প্রমুখ।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ