ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় এজেন্ট ব্যাংকিং বটতলী আউটলেট শাখার এটিএম বুথের উদ্বোধন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২২ বিকাল ৬:৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার নিয়ন্ত্রণাধীন বটতলী হাজী ইমাম শপিং সেন্টারে বটতলী এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়।
 
এতে ইসলামী ব্যাংক বটতলী আউটলেট শাখার ইনচার্জ মো. গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার প্রধান মো. জিয়া উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বটতলী রুস্তমহাট হাজ্বী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন সওদাগর, ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার সেকেন্ড ইনচার্জ আরাফাত সুজন, অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আনোয়ারী, বটতলী রুস্তমহাট আউটলেট শাখার ডিরেক্টর মো. জসিম উদ্দিন।
 
উদ্বোধন শেষে মাওলানা অধ্যক্ষ আব্দুস সালাম আনোয়ারীর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার