ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পড়া না পাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে পিটিয়ে আহত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২২ বিকাল ৬:১০
পড়া না পাড়ার কারণে হালিমা (৪) নামে একটি শিশুকে পিটিয়ে আহত করেছে শিক্ষক। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর মা থানায় অভিযোগ দিলে রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে (৪০) গ্রেফতার করে।
 
জানা গেছে, উপজেলার টবগী ইউনিয়নের বেপারী বাড়ির নুরানী মাদ্রাসায় পড়াশোনা করে হালিমা। গত শনিবার সে মাদ্রাসায় যায় l শিক্ষক রেদোয়ান পড়া জিজ্ঞাসা করলে হালিমা বলতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন রেদোয়ান। এতে শিশুকন্যার পিঠে লালচে নীলা-ফুলা জখম হয়।
 
এ ঘটনায় শিশুটির মা বিবি মরিয়ম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন আইন-২০১৩-এর ৭০ ধারায় থানায় মামলা দায়ের করেন, যার নং-৮, তারিখ-০৬/০২/২০২২ইং। এ অভিযোগে রোববার রাতে ওই মাদ্রাসা হতে অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে আটক করে থানা পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়। 
 
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে রোববার অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রেদোয়ানকে আটক করে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়