ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন গোলাম মোস্তফা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৭-২-২০২২ রাত ৮:২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা যোগদান করেছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. একেএম মনিরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, এটি সর্বোচ্চ একাডেমিক পদ, একাডেমিক বিষয়গুলো নিয়েই কাজ করবো‌। দুই বছর খুব বেশি সময় নয় আমি এই অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের নিয়ে এ সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। আমাদের কাছে দুই বছরের একটি পরিকল্পনা আছে, শিক্ষা ও গবেষণায় জোর দেওয়া হবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি কাজ করে যাব আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে।
 
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে নতুন ডিন হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা আজ ৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য নিযুক্ত হলেন।

এমএসএম / জামান

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ