তাহিরপুরে নৌকার ভরাডুবি- স্বতন্ত্র প্রার্থীদের জয়
৭ম শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় সাতটি ইউনিয়নে আ,লীগ মনোনিত সাত প্রার্থীই ফেল করেছেন।সাতটি ইউনিয়নের মধ্যে চার জন আ,লীগের বিদ্রোহী প্রার্থী ও তিন জন বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলো, তাহিরপুর সদর ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে বিএনপিনেতা মোঃ জুনাব আলী বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩১৩৬ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন(চশমা) ৩০৭৬, আতিকুর রহমান (মটরসাইকেল) ২৩০০, মোতাহার হোসেন আখঞ্জি শামীম (নৌকা) ১৯০৩ভোট।বাদাঘাট ইউনিয়নের আ,লীগ বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতিকে ১১৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতমপ্রতিদ্বন্দ্বী প্রার্থী আফতাব উদ্দিন ১১১৬০ ভোট, সুজাত মিয়া (নৌকা) ৪৫৬ ভোট।
উত্তর বড়দল ইউনিয়নে ঘোড়া প্রতিকে আ,লীগ বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া ৭৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তমপ্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাশেম (চশমা) ৪৭৪০ ভোট, জামাল উদ্দিন (নৌকা) ৫৯২৪ ভোট।বালিজুরী ইউনিয়নে আ,লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকে ৬১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজাদ হোসাইন। তারনিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান (নৌকা) ৪৪০১ভোট পেয়েছেন।উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতা চশমা প্রতিক নিয়ে আলহাজ্ব মোঃ আলী হায়দার ৬৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তারনিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের (নৌকা) ৬২০৭, আ,লীগ বিদ্রোহী প্রার্থী সালেহ আহমেদ সবুজ (আনারস) ৪৯৯৩ ভোটপেয়েছেন।দক্ষিণ বড়দল ইউনিয়ন আ,লীগ বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুছ আলী মোটর সাইকেল প্রতিকে ৫২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা সবুজ আলম ২৪১৪ ভোট, আবুল কালাম আজাদ ১৬০২ ভোট পেয়েছেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপি নেতা ঢোল প্রতিকে আলী আহমদ মোরাদ ৩০৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকট তমপ্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসিন রেজা মানিক (আনারস) ২২৯৮ ভোট, আ,লীগ প্রার্থী বিশ্বজিৎ সরকার (নৌকা) ১৮৩৭ ভোট পেয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হক সোমবার রাতে তার কার্যালয়ে বেসরকারি ভাবে নির্বাচিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
শাফিন / শাফিন
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied