আট ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সদর, হরিরামপুর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত আটটি ইট ভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহায়তায় সোমবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।
র্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ জেলা পুলিশ ও মানিকগঞ্জ ফায়ার ব্রিগেড এর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।অভিযানে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ১৫ (১(ক)) এর ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে দুটি ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একইসঙ্গে আটটি ভাটার মালিককে ৩ লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
যেসব ভাটায় অভিযান চালানো হয় সেগুলো হলো- হরিরামপুর উপজেলার সততা ব্রিকস, স্বাধীন ব্রিকস, আমিন ব্রিকস, মানিকগঞ্জ সদর উপজেলার একতা ব্রিকস, এ্যামিকা ব্রিকস, মোহনা ব্রিকস ও সিংগাইর উপজেলার সুমাইয়া ব্রিকস এবং আলী আকবর ব্রিকস।
এর মধ্যে হরিরামপুর উপজেলার স্বাধীন ও আমিন ব্রিকস ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
শাফিন / শাফিন
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied