ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৬:২৯

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুন) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু সাঈদ, এনডিসি সাদিকুর রহমান, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জেলা প্রশাসন আয়োজিত প্রেস বিফ্রিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক আবদুল মতিন। 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আশ্রয়ণ প্রকল্পের আওতায় অসহায় ভুমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে সারাদেশে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৫৪ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২০ জুন ভূমিহীন এবং গৃহহীনদের মধ্যে আনুষ্ঠানিকভাবে গৃহ ও জমির দলিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক উপজেলা প্রান্তে উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে সকল উপকারভোগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

এই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৩০টি পরিবারের মধ্যে গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হবে। এরমধ্যে সদরে ২০০টি, সুন্দরগঞ্জে ২০০টি, গোবিন্দগঞ্জে ৩৫০টি, সাদুল্যাপুরে ২০০টি, ফুলছড়িতে ৩৬০টি, সাঘাটায় ৮০টি ও পলাশবাড়ী উপজেলায় ৪০টি। 

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক আবদুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপকারভোগীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সরকারি কর্মকর্তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সংযুক্ত হবেন। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্মিত ঘরের চাবি, কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার সুবিধাভোগীদের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। 

জামান / জামান

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন

পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা