আ’লীগ সরকার শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দিয়েছে
আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষার কার্যক্রম আরও ব্যাপক আকারে প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, যাতে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারে। তিনি রোববার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ১১টি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, যেমন দেখুন বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে; যা এই সরকারের কারণেই। নতুন বইয়ের পাশাপাশি উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা কার্যক্রম নিয়ে যেসব দৃশ্যমান কাজ করেছে, যা বিগত কোন সরকার করতে পারেনি। বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে দেশের বেকারত্ব দ‚র করাসহ বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরিশিক্ষা গ্রহণে কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা আ’লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ত্রাণ ও সমাজক্যালণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল ট্রাফিক শাখার ইনচার্জ মো: হারুন আল মাসুদ সরকার, ভুল্লি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলু ভুট্টো প্রমুখ।
শাফিন / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ