ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে : এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ বিকাল ৫:২৭
৮ ফেব্রুয়ারি  দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে মৎস্য অধিদপ্তরাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগী নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল।
 
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে ভাবেন বলেই তিনি আজ জেলেদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে  এমন নির্দেশনা দিয়েছেন।ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময় জেলে পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে না পড়ে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি  হাতে নিয়েছেন। সরকারের গৃহীত এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না।
 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে  অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতির পিতা  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাচনাইনের  সঞ্চালনায় অনুষ্ঠানে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০টি জেলে পরিবারের মাঝে দেশীয় প্রজাতির বকনা গরুর বাছুর বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান,উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজহারুল হক, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপুসহ প্রমুখ ।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান