ফটিকছড়িতে বাস্তুহারা বাকপ্রতিবন্ধী পেল এহইয়াউস সুন্নাহর উপহারের ঘর
ফটিকছড়িতে এক বাকপ্রতিবন্ধী নারী বাস্তুহারা পেল এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের উপহারের ঘর। উপজেলার জাফতনগর ইউনিয়নের কালা মিয়া সারেং বাড়ির বিবি মরিয়ম পারভিন প্রায় ২২ বছর ধরে ৪ মেয়ে ও ১ ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘরে প্রবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মাওলানা সেলিম উদ্দীন। এছাড়াও পরিবারের সকল সদস্যকে পবিত্র কোরআন উপহার প্রদান করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সংস্থার সিনিয়র কর্মকর্তা মাওলানা রায়হান আহমাদ, কম্পিউটার অপারেটর উসমান মাহমুদ, সাংবাদিক জাহেদুল্লাহ কোরাইশী, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
এ সময় এহইয়াউস সুন্নাহর উপহারের ঘর পেয়ে আবেগের অভিব্যক্তি ভাষায় প্রকাশ করতে না পারলেও চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু বেয়ে পড়ে বিবি মরিয়ম পারভিনের।
মাওলানা সেলিম উদ্দিন জানান, এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন হতদরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন প্রদানসহ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে টিউবওয়েল, গভীর নলকূপ, মসজিদ ও বাস্তুহারাদের গৃহ নির্মাণ করে দিচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ