ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জের জোকা দরবার শরীফে ১০২তম ওরস-মেলা শুরু


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ২:৪৭

বাগেরহাটের মোড়েলগঞ্জে শতবর্ষী ঐতিহ্যবাহী জোকা দরবার শরীফে তিন দিনব্যাপী ওরস ও মেলা শুরু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দৈবজ্ঞহাটী ইউনিয়নের মধ্য জোকা গ্রামে আনুষ্ঠানিকভাবে ১০২তম এ মেলা শুরু হয়। মেলা উপলক্ষে ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে শত শত মানুষা দরবারে ভিড় জমান।

প্রতি বছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন শতবর্ষী এই দরবারে। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণির মানুষের সমাগম ঘটে এখানে। তিন দিনের এই ওরস ও মেলায় প্রতিদিন তিন বেলাতেই কয়েক হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। পীরের বাড়ির উঠানে পাটিতে বসে মাটির পাত্রে খান ভক্ত ও দর্শনার্থীরা। ওরস উপলক্ষে দরবারের সামনের মাঠে ৩ দিনের মেলাও বসেছে। এ দরবার শরীফ প্রাঙ্গণে বিভিন্ন দোকানিও বসে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার মধ্য জোকা গ্রামের মরহুম শাহ সুফী হযরত রজ্জব চাঁন (রহ.) একজন ধর্মীয় সাধক ছিলেন। ধর্ম পালনের পাশাপাশি তার মধ্যে মানুষের সমস্যা সমাধানের মতো আত্মাতিক শক্তি ছিল তার। এই কেরামতির কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকে। ভক্তদের পরিমাণ বৃদ্ধি পেলে তার নিজ বাড়িতে তিন দিনব্যাপী ওরস শুরু হয়। বর্তমানে ১০২তম (প্রতি বছরে একবার) ওরস চলছে এই দরবারে। শাহ সুফী হযরত রজ্জব চাঁন (রহ.)-এর মাজার এবং ওরস উপলক্ষে মেলা দেখে ও বর্তমান পীরের আতিথেয়তায় খুশি বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত-দর্শনার্থীরা।

যশোর থেকে আসা রুবেল খলিফা বলেন, ১০ বছর ধরে নিয়মিত এই দরবারে আসেন। এ বছর পীরের বাড়ির মেহমানদের খাবারের জন্য একটি খাসি নিয়ে এসেছি। আমরা প্রায় ১০ জন একসাথে এসেছি।

বরিশাল থেকে আসা রাসেল মোল্লা ও শাহানুর নামে দুই ভক্ত বলেন, ছোটবেলা থেকে এই দরবারে আসি। এখানে আসলে আমাদের ভালো লাগে।

মহিদুল ইসলাম নামে আরেক ভক্ত বলেন, ছোটবেলা মায়ের সাথে এই দরবারে আসতাম। তখন বর্তমান পীরের বাবা নুরিশাহ ফকির ছিলেন। তাকে মামা ডাকতাম। তখন থেকে দেখেছি এখানে অনেক মানুষ আসে। প্রতি বছরই নতুন নতুন মানুষকে দেখা যায় এখানে।

বর্তমান পীর পীরজাদা মো. শাহাবুদ্দিন ফকির (শাহনূরী) বলেন, দাদা মরহুম শাহ সুফী হযরত রজ্জব চাঁন (রহ.) এবং বাবা নুরিশাহ ফকির যৌনপুর পীর সাহেবের অনুসারী ছিলেন। এখানে তিন দিনই ধর্মীয় আলোচনা, আধ্যাত্ত্বিক গানসহ নানা আয়োজন থাকে। এত মানুষের সমাগম হওয়ার পরও কোনো বিশৃঙ্খলা নেই এ দরবারে। এটা শুধু আল্লাহর রহমত থাকলেই সম্ভব।

শাফিন / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত