ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে মোবাইল হারালেই ভরসা ওসি শাহ্ কামাল আকন্দ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ৩:১৫
মোবাইল হারালেই সোজা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম, বার-এর কাছে ছুটে আসে মানুষ। এই পুলিশ কর্মকর্তা গত ৫ মাসে প্রায় ৪০-৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিয়েছেন। ফলে ক্ষতিগ্রস্তদের ভরসাস্থলে পরিণত হয়েছেন তিনি। তবে এতে ওসি শাহ্ কামাল আকন্দের কাজের চাপও কিছুটা বেড়েছে। কারণ আশপাশের জেলার মানুষও এখন তার কাছে আসতে শুরু করেছে। তবে মানুষের উপকার করতে পারায় কাজটি বেশ উপভোগ করছেন তিনি।
 
স্থানীয় মাওলানা ফরিদ উদ্দিন জানান, স্থানীয় বাজারে মনের ভুলে তার দামি মোবাইল ফোনটি রেখে এসেছিলেন। পরে গিয়ে আর খুঁজে পাননি। ফোনে অনেক গুরুত্বপূর্ণ নম্বরসহ প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল। এ কারণে মোবাইল ফোনটি হারিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যান। কোতোয়ালি থানার ওসির মোবাইল ফোন উদ্ধারের সফলতার কথা শুনে থানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আসেন তিনি। প্রায় ২ মাস পর ওসি কোতোয়ালি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেন। 
 
বাবার কাছে অনেক আবদার করে একটি স্মার্টফোন কিনেছিলেন কলেজ রোডের ইয়াসিন আরাফাত। আনন্দ মোহন সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী তিনি। দুর্ভাগ্যবশত কেনার কিছুদিনের মধ্যে  ফোনটি হারিয়ে ফেলেন। ফোনের মেমোরিতে পরিবারের সদস্যদের অনেক আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও ছিল। খুব শখের ফোন ছিল তার। পরে কোতোয়ালি থানায় জিডি করেন। কিছুদিন পরই থানার ওসি ফোনটি উদ্ধার করে ইয়াসিনকে ফিরিয়ে দেন।

শাফিন / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ