ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত
ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধানবাহী চাঁদের গাড়ির (জীপ) ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পেলাগাজী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা এবং ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।নিহতরা হলো- উপজেলা পাইন্দং ইউনিয়নের আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও একই ইউনিয়নের মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা মনি (১৮)। তারা উভয়ে পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাফিক পুলিশ মিকেল চাকমা ও সার্জেন্ট আলামিন পাইন্দং পেলাগাজীর দিঘীর পাশে রাইস মিলে ধান বহনকারী একটি চাঁদের গাড়ীকে ধাওয়া করে। চাঁদের গাড়ির চালক ধাওয়া খেয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় দুই স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। এতে দুই ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার পরপর ক্ষুদ্ধ জনতা ধাওয়াকারী ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে গাছের গুড়ি দিয়ে অবরোধ করে রাখেন এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ও হাটহাজারী সার্কেল ও ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রসঙ্গত চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি অংশে না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত।
শাফিন / শাফিন
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ