নিখোঁজ হওয়ার ১০ দিন পর পাওয়া গেল নিখোঁজ সেনা সদস্যর লাশ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকায় ঢাকা চট্রোগ্রাম মহাসড়ক সংলগ্ন নাবিস্কো কোম্পানির একটি বাগান থেকে গত দুই দিন থেকে দুর্গন্ধ পাচ্ছিল এলাকাবাসী। এদিকে দুর্গন্ধের তীব্রতা আরও বাড়তে থাকলে আজ সকালে তার উৎস খুঁজতে গিয়ে বাগানের ভেতর অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে তারা নিয়ে যায়। শারীরিক গড়নের মিল থাকায় দশ দিন ধরে নিখোঁজ সেনা জাহিদ হোসেনে (২১) পরিবারের সদস্যদের খবর দেয়া হলে তারা নিশ্চিত করেন লাশটি জাহিদের।
নিহত জাহিদ হোসেন (২১) সদ্য বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি পেয়েছেন। তিনি উপজেলার টেংগারচর গ্রামের দরিদ্র কৃষক আবুল কালামের ছেলের। গত ৪ ফেব্রুয়ারি তার চাকরিতে যোগদানের কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুদিন ধরে নাবিস্কো কোম্পানির বাগান থেকে দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধের তীব্রতা আরো বাড়তে থাকলে আজ দুপুর সাড়ে ১২টার কয়েকজন বাগানের ভেতরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে নিয়ে যায় তারা।
নিহত জাহিদের বাবা দরিদ্র কৃষক আবুল কালাম বলেন, দুপুর ১টার দিকে পুলিশের ফোন পেয়ে তারা থানায় আসেন। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রথমে লাশের ছবি দেখে তারা শনাক্ত করতে পারেননি। কিন্তু পরবর্তীতে লাশ দেখে এবং তার ছেলের গায়ে থাকা চাদর ও পায়ের জুতা দেখে তারা নিশ্চিত হয়েছেন লাশটি জাহিদের। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
শোকে মুহ্যমান মা মনোয়ারা বেগম বলেন, গত ৪ ফেব্রুয়ারি সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগদানের কথা ছিল জাহিদের। ছেলেকে ঘিরে ছিল তাদের এক বুক স্বপ্ন সব শেষ হয়ে গেল। জাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। স্বজনরা শনাক্ত করেছে লাশটি নিখোঁজ টেংগারচর গ্রাম থেকে নিখোঁজ হওয়া যুবক জাহিদের। লাশটির গায়ে আঘাতের চিহ্ন এবং লাশটি যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে তা দেখে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। পুলিশের তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ভোরে শরীরচর্চার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সেনাবাহিনীতে সদ্য চাকরি পাওয়া জাহিদ হোসেন। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি গজারিয়া থানা একটি ডায়েরি করা হয়।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান