ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় যুবক আহত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ৪:৫৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭ রঘুনাথপুর ইউনিয়নের কালাপাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা সনেট নামে এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের রাজু ও পিন্টু নামে দুজন তাকে পিটিয়ে আহত করে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত সনেট ও তার স্বজনরা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নৌকার প্রার্থীর পক্ষে ভোট করায় প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন আমাকে মারধর করেছে। এছাড়া একই ইউনিয়নের শ্রীফলতা গ্রামের এক মহিলাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর লোক জনের বিরুদ্ধে।

এ ঘটনায় হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ