ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে আটক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-২-২০২২ রাত ৮:৫৮
কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে রংপুর র‍্যাব-১৩। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উলিপুর উপজেলার পৌর শহরের রামদাস ধনিরাম (খেয়ার পাড়) কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশ থেকে ১০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে র‍্যাব-১৩-এর এসআই তাজ উদ্দিন আহম্মেদ বাদী হয়ে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা দায়ের করেন।
 
আটককৃতরা হলেন- পৌরসভার রামদাস ধনীরাম (খেয়ার পাড়) এলাকার চাঁন মিয়ার ছেলে তৌফিক আলম (২১), পৌরসভার পাঠানপাড়া এলাকার মন্জু মিয়ার ছেলে রাকিবুল হাসান হৃদয় (২১), রামদাস ধনীরাম আমিন মোড় এলাকার ইনামুল হকের ছেলে এবিএম সাইদ (২০) এবং সবুজপাড়া এলাকার নুর হকের ছেলে জীবন সরকার জাহিদ (১৯)।
 
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক ৪ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন