কুমিল্লার বিখ্যাত কাঁচামরিচের রসগোল্লা
রসগোল্লা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কাঁচামরিচের রসগোল্লা, একটু ঝাল একটু মিষ্টি খেতে তো অসাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভেসে যাচ্ছে কাঁচা মরিচের রসগোল্লার ছবিতে! রসগোল্লা, তা আবার কাঁচামরিচের? আজ জেনে নিন ভাইরাল এই খাবারের রেসিপি-
তৈরি করতে যা লাগবে : দুধ, ভিনেগার বা লেবুর রস, কাঁচা মরিচ,চিনি,ময়দা।
যেভাবে তৈরি করবেন : চুলায় দুধ ফুটতে দিন। ফুটে উঠলে তাতে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। ছানার পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ছানা নিয়ে তার সঙ্গে মেশান কাঁচা মরিচের পেস্ট। আপনি কতটুকু ঝাল খেতে পারবেন, সেই অনুযায়ী কাঁচা মরিচ ব্যবহার করবেন। ছানা ভালোভাবে মথে নিয়ে তার সঙ্গে মেশান সামান্য ময়দা। এরপর সেখান থেকে ছোট ছোট ভাগ করে মিষ্টির আকৃতি দিন। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে চিনি ও পানি দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। সিরা ফুটে উঠলে তাতে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর নামিয়ে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই ঝাল রসগোল্লা। চাইলে সিরার সঙ্গে কয়েক ফোঁটা সবুজ ফুড কালার মেশাতে পারেন।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন