ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নির্বাচনী সহিংসতায় মহিলাসহ আটক ৩


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১:৩০
সাতকানিয়ার খাগরিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. লোকমান (৩২) এবং ইয়াছমিন আকতার (৩২)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জামাল উদ্দিনের বসতঘর থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড কার্তুজ এবং ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে র‌্যাব-৭-এর একটি দল খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, সাতকানিয়ায় গত সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে খাগরিয়ায় ব্যাপক সহিংসতা সংঘটিত হয়। এরপর থেকে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে র‌্যাব।

সহিংসতায় জড়িত আসামি মো. জামাল উদ্দিন মঙ্গলবার রাতে খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭-এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ খালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে দুটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। ভোটগ্রহণের দিন তাকে সহিংসতার কাজে সহযোগিতা করার কারণে একই এলাকার মৃত সরু মিয়ার ছেলে মো. লোকমান ও মো. ঈসমাইলের স্ত্রী ইয়াছমিন আকতারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জামালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৪টি মামলা রয়েছে। জামালের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অস্ত্র ব্যবহার করে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছে।

শাফিন / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন