মোড়েলগঞ্জের পুটিখালী ইউনিয়নে দিনমজুর কৃষক পরিবার অবরুদ্ধ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের একটি দিনমজুর কৃষক পরিবারকে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিকল্পিতভাবে বসতঘরের সামনেই ঘর তৈরি করে আলো-বাতাস ও চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে। দখলকারীদের মারপিটে আহত গৃহবধূ ফরিদা বেগম শয্যাশায়ী। প্রশাসনের দ্বারস্থ হয়েও পাচ্ছে না কোনো বিচার।
সরেজমিন জানা গেছে, ওই ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে হতদরিদ্র দিনমজুর মজিবর রহমান পৈত্রিক ও ক্রয়সূত্রের সামান্য জমিতে মাথা গোঁজার ঠাঁই বসতঘর তৈরি করে দীর্ঘ বছর বসবাস করে আসছেন। প্রতিবেশী প্রভাবশালী দুলাল শেখ তার বসতবাড়ির জায়গা দখল করার উদ্দেশ্যে চলাচলের রাস্তা বেড়া দিয়ে আটকে দেয়। অবরুদ্ধ করে রেখেছে দিনমজুর মজিবরের পরিবারকে।
অপরদিকে দুলাল শেখ উক্ত দিনমজুর মজিবরের বড় ভাই লতিফ শেখকে ইন্ধন দিয়ে মজিবরের বসতঘরের দুই হাত সামনে লতিফ শেখকে দিয়ে আরেকটি বসতঘর তৈরি করলে মজিবরের পরিবারের ঘর থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে, সীমানা নিয়ে দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে গত ২৩ জানুয়ারি বসতবাড়ির সামনে মজিবর ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৫০) বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। মোড়েলগঞ্জ হাসাপাতালে ৭ দিন চিকিৎসা নিয়ে এখন বাড়িতে শয্যাশায়ী তিনি।
চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জানুয়ারি লতিফ শেখ ও দুলাল শেখের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে সত্যতা পেলেও এখনো কোনো মামলা হয়নি। বরং অভিযোগ দায়েরের পর থেকে দরিদ্র পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর আবুল হাসান তালুকদার বলেন, হতদরিদ্র এ পরিবারের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। বিষয়টি আপস-মীমাংসার জন্য চেয়ারম্যানের মাধ্যমে চেষ্টা চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুতাপ ঘোষ বলেন, বাদী-বিবাদীর সম্মতিতে স্থানীয় পর্যায়ে আপস নিষ্পত্তির চেষ্টা চলছে। স্থানীয় পর্যায়ে মীমাংসা না হলে মামলা নেয়ার জন্য নির্দেশ দেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
শাফিন / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত