করোনার বিস্তার রোধে পাবনায় জেলা পুলিশের সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ
করোনার ঊর্ধ্বমুখী বিস্তার রোধে পাবনায় সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ করেছে পাবনা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে এ মানববন্ধরে আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, রোকনুজ্জামান সরকার ও পুলিশের জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় পথচারীসহ সাধারণ মানুষের মাঝে প্রায় ৫ হাজার মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিয়ত সচেতনমূলক মানববন্ধন ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
উল্লেখ্য, পাবনায় বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে সচেতনামূলক কর্মকাণ্ডসহ মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে। মাঝে ধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহারে অনাগ্রহীদের জরিমানাও করা হয়ে থাকে। কিন্তু তারপরও রাস্তাঘাট, হাটবাজার, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র, দোকানপাট, চলাফেরায় মাস্ক ব্যবহারে অনাগ্রহ দেখা যায়।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন