ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৩:৫৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য (পুরুষ) এবং ২১ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৮৪ জন শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী। 
 
শপথ গ্রহণ শেষে  গজারিয়ায় উপজেলাধীন ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খন তোতা, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন।
 
উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া, রিটার্নিং অফিসার প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুল্লাহ, রিটার্নিং অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
 
নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- গজারিয়ার বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, বালুয়াকান্দির শহীদুজ্জামান জুয়েল, ভবেরচরের ইঞ্জি. সাহিদ মো. লিটন, হোসেন্দীর হাজী আক্তার হোসেন, টেংগারচরের কামরুল হাসান ফরাজী, ইমামপুরের হাফিজ্জুজামান খাঁন জিতু, গুয়াগাছিয়ার আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন।
 
বিদায়ী চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মিঠু।
 
এ সময় গজারিয়ায় উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাধারণ সদস্য (পুরুষ), সংরক্ষিত সাধারণ সদস্য (মহিলা) উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ