গোবিন্দগঞ্জে মসজিদের জমি দখল না দেয়ার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আরোশ আলীর ছেলে আনছার আলী মসজিদের দানকৃত ৮ শতক জমি দখলে না দেয়ায় সমাজের লোকজন কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামপুর পূর্বপাড়া নতুন মসজিদের নামে ২০১৯ সালে ৮ শতক জমি দলিল করে দেয়া হয়। কিন্তু জমির দখল বুঝে না দিয়ে জমির ফসলের সমপরিমাণ টাকা দেব বলে টালবাহানা করে। জমির ফসলের টাকা তো দূরের কথা, জমি দখলে না দেয়ার পাঁয়তারা করছে। জমির ফসলের টাকাসহ জমি দখলের জন্য সালিশ-মীমাংসার মাধ্যমে গ্রামের রহিজ আলী, জিয়ারুল ইসলাম (মসঃ ক্যাশিয়ার), নুরুল, ইসমাইল, খালেক মণ্ডল, এনামুল, আয়নাল, ফিরোজ কবির, রাজু মিয়া, মতিয়ার স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের কর হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশায়েক হোসেন বাবলুর কাছে ফোন করলে জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন