বাউফলে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফলে গত ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে এশিয়ান নামে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের লিখিত বক্তব্যের মাধ্যমে বাউফল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করানো হয়েছে। আমি মোতালেব হাওলাদার কারো সম্পত্তি জোর করে দখল, সন্ত্রাস চাঁদাবাজি বা কোনো ব্যক্তিকে খুন বা খুনের মদদ দেইনি। ওই বানোয়াট সংবাদে যাদের জমি দখল করা হয়েছে উল্লেখ করা হয়েছে আজকের এই সংবাদ সম্মেলনে তাদের পরিবারের অভিভাবক চাবুয়া গ্রামের মোসলেম উদ্দিন মৃধাও এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার ও জাতীয় পার্টির হরতালের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ করেছি, বিধায় সমাজবিরোধী ব্যক্তিদ্বয় আমাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চায়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর তালুকদার, দাশপাড়া ইউপি চেয়ারম্যান এনএম জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা