চার ঘণ্টা অবরোধের পর মুক্ত পাবিপ্রবি ভিসি
ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ফলে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বার্ড-এর সভা পণ্ড হয়ে যায়। ভিসির কক্ষ চার ঘণ্টা তালাবদ্ধ থাকার পর পুলিশের সহায়তা তিনি মুক্ত হন।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাইস চ্যাঞ্চেলর অনিয়ম, অস্বচ্ছভাবে, অসৎ উপায়ে ১০১ জনের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তার শেষ মেয়াদকালে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে সন্ত্রাসী আখড়ায় পরিণত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং অন্যান্য সূত্রামতে জানা যায়, তার (ভিসি) ইচ্ছা অনুযায়ী তিনি অদক্ষ জনবল ও অস্বচ্ছতার আশ্রয়ে বিভিন্ন অপকর্ম করছেন।
পাবনা থানার পরিদর্শক (দন্ত) রওশন ইয়াজদানি বলেন, খবর পেয়ে আমরা সেখানে পুলিশ মোতায়েন করি।
প্রসঙ্গ, শিক্ষক আবদুল আলীম উপাচার্য অধ্যাপক এম রোস্তম আলীর বিরুদ্ধে ১০১টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এন একের পর এক হাংগার স্ট্রাইক পালন করেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, একই সময়ে ইউজিসি ও তদন্ত কমিটি উপাচার্যের বিরুদ্ধে কিছু অভিযোগের সত্যতা পেয়েছে।
এ ব্যাপারে বারবার যোগাযোগের চেষ্টা করার পরও ভিসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন