ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় আবাদি জমিতে লবণ পানি উত্তোলনের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৭:৪৬

পটুয়াখালীর কলাপাড়ায় পানি নিষ্কাশনের স্লুইসগেটের কপাট ভেঙে কৃষিজমিতে লবণ পানি উত্তোলনের প্রতিবাদ করায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চান্দুপাড়া গ্রামের গ্রামপুলিশ সদস্য মো. বশার গাজী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামপুলিশ মো. মোস্তফা গাজী, মতলেব সরদার, সোহরাব হোসেন, খলিল হাওলাদর, জিয়াউদ্দিন প্রমুখ।  

লিখিত বক্তব্য মোঃ বশার গাজী বলেন, পিতা মো. মোস্তফা গাজী, ৩নং লালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছি। ৪৭/৫নং পোল্ডারে মঞ্জুপাড়া ও চান্দুপাড়া গ্রামের গাজী বাড়ির নিকট স্লুইসগেটটির বাহির পাশের কপাট ভাঙ্গিয়া লবণ পানি উঠিয়া এলাকা তলিয়ে দিয়া স্বপন গাজীসহ তাহার সঙ্গীরা ২৭ মে বিকালে বেন্তি জাল পেতে মাছ ধরে। বেন্তি জাল পাতার কারনে স্লুইসগেটের সামনের কপাটটি সামান্য জাগানোর ফলে পানি ঠিকভাবে নামতে পারছিল না। যাহার কারণে এলাকায় শতাধিক পরিবার ও কৃষি ফসলি ভূমি পানিবন্দি হয়ে পড়ে। এলাকার কৃষক ও সাধারণ জনগণসহ গ্রামপুলিশ হিসেবে ‍আমি (মো. বশার গাজী) কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে মোবাইল ফোনে অবগতি করি। বিষয়টি স্বপন গাজী জানিতে পারিয়া আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়। তাদের কাজে বাধা দিলে  মিথ্যা মামলা-মোকদ্দমাসহ প্রাণনাশের হুমকি দেয়। ৩০ মে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়, যাহার নম্বর-১৩৮১।

এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করি। অভিযোগ দুটি তদন্তাধীন রয়েছে। এরপর ১ জুন কলাপাড়া সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। ঘটনার দিন মো. বশার গাজী অফিসের কাজে এবং তার পিতা মসজিদে এতেকাপে ছিলে বলে দাবি করে।

এ ব্যাপারে স্বপন গাজী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের সত্যতা অস্বীকার করে। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত