ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ডিজিটাল এক্স-রে মেশিন


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২২ রাত ৮:৫৫
কুড়িগ্রামে জেলার সরকারি হাসপাতালগুলোর মধ্যে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডিজিটাল এক্স-রে মেশিনের কারণে উপজেলার চিকিৎসা সেবার মান আরো কয়েক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন কুড়িগাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
 
পনির উদ্দিন আহমেদ বলেন, এই উপজেলার মানুষ আজ থেকে আধুনিক সেবা পাবেন, যা সম্ভব হয়েছে এখানকার আজকের বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামানের অব্যাহত যোগাযোগ ও সমন্বয়ের ফলে। তিনি সব সময় তার সাথে যোগাযোগ রাখতেন বলেও জানান তিনি।
 
তিনি বলেন, আমি চেষ্টা করব আগামীতে এ রকম একজন ডায়নামিক স্বাস্থ্য কর্মকর্তাকে রাজারহাটে নিয়ে আসতে, যাতে আজকের হাসপাতালের যে বৈপ্লবিক পরিবর্তন তা যেন অব্যাহত থাকে এবং আমাদের সবার প্রচেষ্টায় এই ধারাকে অব্যাহত রাখতে হবে। 
 
এরপর সংসদ সদস্য হাসপাতালের চারদিকে মনোমুগ্ধকর ফুলের বাগান ঘুরে ঘুরে দেখেন।
 
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ বলেন, আমি জয়েন করার পর দেখেছি এই হাসপাতলের সার্বিক কার্যক্রম ভালোভাবে চলেছে। এসব কার্যক্রম তার ভালো লেগেছে বলেও জানান তিনি।
 
তিনি আরো বলেন, বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তার মতো একজন দক্ষ লোককে এই হাসপাতালে নিয়ে আসার জন্য চেষ্টা করব।
 
বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, আগামী ১-২ মাসের মধ্যে হাসপাতালে স্থাপন করা হবে আধুনিক অপারেশন থিয়েটার আর ডেন্টাল ইউনিট। এই ইউনিট দুটি চালু হলে উপজেলাবাসী আরো বেশি সেবা পাবেন। অপারেশন থিয়েটার চালু হলে প্রায় সব ধরনের সার্জারি করা সম্ভব হবে বলেও জানান তিনি। 
 
তিনি আরো বলেন, আগামী ১-২ মাসের মধ্যে ডাক্তারদের থাকার জন্য তিনতলা ভবনের সংস্কার কাজ শুরু হবে। শুরু হবে হাসপাতালের সীমানা প্রাচীর, প্রধান ফটকসহ অবকাঠামোগত উন্নয়নয়ের কাজ। আমি হাসপাতালের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই দেড় বছরে যা করেছি তা বিচারের দায়ভার এই এলাকার মানুষের ওপর ছেড়ে দিলাম। এই দেড় বছরে এ অঞ্চলের মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন বলেও জানান তিনি। 
 
এ সময় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত