ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে ঘর পাচ্ছে আরো ১০ ভূমিহীন-গৃহহীন পরিবার


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৭:৫১

মুজিববর্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১০ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অসহায় পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। এর আগে এই প্রকল্পের মাধ্যমে উপজেলার আরো ৩০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। এ নিয়ে উপজেলায় ৪০ ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত অর্থ থেকে এসব ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবারকে ঘর করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে দুটি রুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে না। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় ভূমিহীন-গৃহহীন মানুষকে ঘর দেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, পিআইও জামাল হুসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাস্টারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক ও নবচিত্র-এর এইচ মাহবুব মিলু, সহ-সভাপতি ও আজকালের খবর প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, সহ-সভাপতি ও সময়ের কাগজ প্রতিনিধি সাইফুর রহমান বাদল, যুগ্ম-সম্পাদক ও ঝিনাইদহ সংবাদ প্রতিনিধি বিপ্লব হোসেন, যুগ্ম-সম্পাদক বীর দর্পণের রাব্বুল হোসেন, কোষাধ্যক্ষ আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ৭১ বাংলা টিভির প্রতিনিধি শহিদুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক বাংলাদেশের আলো ও আকাশ খবর পত্রিকার প্রতিনিধি সোহরাব হোসেন, সদস্য ও সকালের সময় প্রতিনিধি আশরাফুল ইসলাম, মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম, বতর্মান ঝিনাইদহ টিভির প্রতিনিধি রাজু আহম্মেদ প্রমুখ। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ