চৌদ্দগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লার চৌদ্দগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের উত্তরপাড়া হাজীবাড়িতে মর্মান্তিক এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শুক্রবার সকালে স্থানীয় একটি চা দোকানে বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক (৬০) ও তার সৎভাই হাফেজ আহম্মেদের (৫০) মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মালেক ওই দোকানের কাজে ব্যবহৃত ছুরি নিয়ে তার ছোট ভাই হাফেজ আহম্মেদের মুখে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ঘাতক আব্দুল মালেক উশৃঙ্খল স্বভাবের এবং এলাকার কাউকে সে পরোয়া করে না। এ কারণে এলাকার কেউ তাকে পছন্দ করে না। এর আগেও সে এলাকায় অনেক খারাপ কাজ করেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক মালেক ফলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন