ময়মনসিংহে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন
‘সনদ যার চাকরি তার’ স্লোগানকে সামনে রেখে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৫ সাল থেকে যোগ্য শিক্ষক নির্বাচনের জন্য পরীক্ষা শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ নিবন্ধন পরীক্ষায় যারা পাস করে সনদ পেয়েছেন, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয়, ১৬টি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে এনটিআরসিএ। কিন্তু সেখানে রয়েছে বিভিন্ন অনিয়ম ও অস্বচ্ছতা।
বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে এক আবেদনে স্ব স্ব নীতিমালা অনুসারে কোটাবিহীন সকল নিবন্ধনধারীকে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে প্যানেল ভিত্তিক নিয়োগ এখন সময়ের ন্যায্য ও যৌক্তিক দাবি। ইতোমধ্যে দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনটি এনটিআরসিএর চেয়ারম্যান, মাউসির মহাপরিচালক, শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আসমা উল হোসনা এলিজা, সহ-সভাপতি উম্মে হাবিবা লাকি, সাধারণ সম্পাদক জাফর আলী, ওয়াজ কুরুনী প্রমুখ।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied