শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরই আন্তরিক হতে হবে : এমপি মুকুল
বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি দৌলতখান উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুলের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এমপি মুকুলের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় এমপি মুকুল বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে তিনি শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছেন। প্রতি বছর জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছেন, যা বিশ্বের ইতিহাসে একটি রোল মডেল।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতখান উপজেলা শাখার সাবেক সভাপতি মো. ফরমুজল হক, সাধারণ সম্পাদক আবু তাহের রতন, নবনির্বাচিত সভাপতি আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক জয়নগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন সোহেল, প্রধান শিক্ষক সালেহ উদ্দিন, নাজমুল হোসেন হারুন, ওবায়েদ উল্ল্যাহ, নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, আবদুল্লাহ আল নোমান, শরীফ মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied