জুড়ীর অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে : বিদায়ী ইউএনও
জুড়ীর অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ইউএনও হিসেবে কাজ করতে গিয়ে জুড়ী উপজেলায় নতুন এক অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। এ উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারন মানুষ আমাকে কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। চাকরির সুবাদে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, জুড়ীবাসীর কথা মনে থাকবে আজীবন। এ উপজেলায় কাজ করার সময় দায়িত্ববোধ ও নিজের এলাকা মনে করে সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও হাওরবেষ্টিত এ সুন্দর উপজেলা ছেড়ে যেতে মন চাচ্ছে না। এ উপজেলায় অন্যরকম একটি সুন্দর পরিবেশ ছিল। বুধবার (১৬ জুন) রাত ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়িত হওয়ায় উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, ইউএনও এর সহধর্মিণী সানজিদা তালুকদার ইভা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, ফুলতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পঃজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চক্রবর্তী, উপজেলা সাবরেজিষ্ট্রার মন্জুরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, জুড়ী রেঞ্জ-১ কর্মকর্তা আলা উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, বদলিজনিত বিদায়ি সহকারি শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল ইসলাম নোমান, জৈন্তাবার্তার প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি সচিব মো. আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আজাদ সোহাদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়ছল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, সমাজসেবক সাইদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ