২৬ দিন পর উপাচার্য ভবনের বাইরে অধ্যাপক ফরিদ উদ্দিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। তাও মূল দাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ। কঠোর আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে এলেও দাবিতে এখনও অনড়। এ অবস্থায় নিজ বাসভবনেই অবরুদ্ধ ছিলেন উপাচার্য। তবে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী যাওয়ায় দীর্ঘ ২৬ দিন পর বাসভবন থেকে বেরিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বাসভবনের বাইরে নিজ কার্যালয়ে আসেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বৈঠকে যোগ দিতে নিজ কার্যালয়ে আসেন তিনি। বৈঠক শেষে একই রকম নিরাপত্তার মধ্যদিয়ে উপাচার্য অফিস ত্যাগ করে নিজ বাসভবনে ঢোকেন।
এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয় রাষ্ট্রপতিকে জানানোর ঘোষণা দেন। পরে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তির সঙ্গে প্রশাসনিক ভবনে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ হন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেয় পুলিশ। এরপর থেকে উপাচার্য আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে নিজ বাসভবনে অবস্থান করছেন। একবারের জন্যও বের হতে দেখা যায়নি তাকে।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ