গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত হয়ে আতাউর রহমান ঘেরু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সোবহান বেপারীর ছেলে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নিজের জমি থেকে ঘাস তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর অভিযোগ, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণেই কৃষক আতাউরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সংবাদ পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) তুহিন হোসেন, থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মাস পূর্বে ওই এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কার করার সময় কৃষক আতাউর রহমান তার জমিতে লাগানো ইউক্যালিপটাস গাছের সাথে ১১ কেবি বিদ্যুৎ লাইনের পোলের টানা লাগানোর সময় বাধা দিলেও তা উপেক্ষা করে ঠিকাদারের লোকজন জোরপূর্বক টানা লাগায়। এছাড়াও অন্যান্য পোলের টানাগুলো পার্শ্ববর্তী বিভিন্ন গাছের সাথে টানা লাগিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিক আহম্মেদ জানান, বিষয়টি স্পর্শকাতর মনে হলে তিনি নিজেই বোনারপাড়া জোনাল অফিসের কর্মকর্তাদের দফায় দফায় অবগত করেও ওই টানাগুলো সরানো হয়নি।
এলাকা পরিচালক মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতির কথা স্বীকার করে বলেন, গাছের সাথে টানা লাগানো নিয়মবহির্ভূত কাজ। তাছাড়া নির্মাণ এবং সংস্কার কাজ তদারকির পর লাইন সংযোগ দেয়ার নিয়ম। বিন্তু বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তদারকি না করেই এই বিদ্যুৎ লাইন সংযোগ দেয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
বোনারপাড়া জোনাল অফিসের জনৈক কর্মকর্তার সাথে কথা হলে তিনি তার নাম প্রকাশ না করার শর্তে জানান, লাইনটি চলমান ছিল, ঠিকাদার এখনো ওই লাইনের সংস্কারকাজ শেষে অফিসের কাছে হস্তান্তর করেননি। ফলে ওই লাইনের অনিয়মের বিষয়ে অফিসের জানা ছিল না।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন জানান, কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত