কনকাপৈত ইউপি চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণ
কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ শেষে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল।
ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ্ আলম পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য ডা. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য ফয়েজুন্নেছা আমিন, ইউপি সদস্য শরীফুল ইসলাম শাহিন, নুরুল আমিন, সোহেল আলম মজুমদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হোসেন ভুট্টু, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি কবির আহম্মেদ ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মুকুল, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক, তারাশাইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার এনামুল হক, ইউনিয়ন আ’লীগ নেতা আবুল খায়ের, হানিফ মজুমদার, কাজী আবুল খায়ের, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি একরামুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুল হক, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল ফরিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মজুমদার শাকিল প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য নাসিমা বেগম, মাসুদা আক্তার মীনা, মুজিবুর রহমান, মীর হোসেন, নিজাম উদ্দীন, কাজী নাছির উদ্দীন, নিজাম উদ্দীন, আ’লীগ নেতা কাজী আবুল কাশেমসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
নাগরিক সেবা সহজ করতে শীঘ্রই তারাশাইল বাজারে একটি অস্থায়ী কার্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল বলেন, বিগত দিনে দায়িত্ব পালনকালে যদি কোনো ভুলত্রুটি করে থাকি আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনে আপনাদের সকলকে সাথে নিয়ে যেন সুন্দরভাবে পরিষদ পরিচালনা করতে পারি, সে বিষয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি’। এ সময় তিনি দ্বিতীয়বারের মতো তাকে চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শাফিন / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত