ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করলেন শরীফ আহমেদ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১:৩৩
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর শিল্পাচার্য  জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চ-২-এ ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে জায়গা ও ঘর নির্মাণ করে দিচ্ছেন। তিনি অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নতশীল দেশে পরিণত হয়েছে।
 
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক চক্রবর্তী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, এনডিসি মো. তরিকুল ইসলাম, জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য