ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১:৩৬

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে  অফিসার্স ক্লাবে  প্রেসক্লাব রাজারহাট আয়োজিত রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের বদলিজনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

বিশেষ অতিথি ছিলেন- ওসি মো. রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুনুর মো. আক্তারুজ্জামান, রংপুর সদর সাব-রেজিস্ট্রার, প্রেসক্লাব রাজারহাটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক বাবু রামজীবন কুণ্ডু, রাজারহাট সরকারি মীর ইসমাইল হো. কলেজের ভাইস প্রিন্সিপাল সাজেদুর রহমান মণ্ডল চাঁদ, চাকিরপশার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুস ছালাম।

অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক, কবি ও লেখক মো. সরোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এরপর সাব-রেজিস্টার রামজীবন কুণ্ডু শুভেচ্ছা উপহার ও চাকিরপশার ইউনিয়ন পরিষদের পক্ষ হতে চেয়ারম্যান আব্দুস ছালাম সম্মাননা স্মারক প্রদান করেন।

শাফিন / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত