ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে ‘বন্ধন ০৭-০৮’-এর যাত্রা শুরু


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ৪:৪৯
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০০৭-০৮ সেশনের গ্রাজুয়েটরা ‘বন্ধন ০৭-০৮’ পবিপ্রবি অ্যাসোসিয়েশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বন্ধন ০৭-০৮‘ পবিপ্রবি অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটি নির্বাচন-২০২২ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
 
নির্বাচনে মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি ও মো. আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার মধ্ দিয়ে বন্ধন ০৭-০৮ পবিপ্রবি অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়।
 
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবদুল্লাহ-আল-জাবির ও মো. আবু সাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান ও মো. ইমাম হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম জাকারিয়া, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম আসাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জলিল মিয়া, কোষাধ্যক্ষ মো. আব্দুল হাই খোকন এবং অর্থ সম্পাদক মো. মনজুর মোর্শেদ ও মো. শফিকুল ইসলাম শাওন নির্বাচিত হন।
 
অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহমর্মিতার যোগসূত্র স্থাপন এবং সদস্যদের বিপদ-আপদে সহযোগিতার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করার লক্ষ্যে এ অ্যাসোসিয়েশন গঠিত হয়।

শাফিন / জামান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা