গাজীপুরে ৫ শতাধিক অসহায়-দুস্থকে কম্বল দিলেন যুবলীগ নেতা
অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় চন্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে যুবলীগ নেতা রাসেল বলেন, গাজীপুর মহানগর যুবলীগ সব সময় অসহায়দের পাশে আছে, পাশে থাকবে। গাজীপুর মহানগরে যুবশক্তিকে এক করে অসহায় ও দুস্থ মানুষের নানা সমস্যা ও অভাব লাঘবে কাজ করছে। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে আজ ৫ শতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হলো।
এ সময় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ কাইয়ুম সরকার, মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied