ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র গেলেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ১১:১০

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেলেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

বায়োবাবলের একঘেয়েমি কাটাতেই তার এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রায় আড়াই মাস বায়োবাবলে এই অলরাউন্ডার। আইপিএল খেলতে গেলো ২৭ মার্চ ভারতে যান সাকিব। সেই থেকে কোয়ারেন্টাইন আর বায়োবাবলের বৃত্তেই ঘুরছেন এই ক্রিকেটার। আইপিএল মাঝপথে স্থগিত হলে, দেশে ফিরে এসে ১৪ দিনের কোয়ারেন্টাইন। এরপর বায়োবাবলে শ্রীলঙ্কা সিরিজ ও ঢাকা প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে মুক্ত বাতাসে কিছুটা সময় কাটাতেই সাকিবের এই ছুটি।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে উইন্ডিজের বিপক্ষে ফিরেই হন সিরিজসেরা। কিন্তু এরপর থেকে ব্যাটে-বলে ধারহীন সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ৮ ম্যাচ। ১৫ গড়ে রান করেছেন ১২০ রান। আর বল হাতে নিয়েছেন ৯ উইকেট। অনেকেই বলছেন ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। পরিবারের সান্নিধ্য মানসিকভাবে কিছুটা হলেও চাঙা করবে সাকিবকে। আর ভক্তরাও জিম্বাবুয়ে সিরিজে সাকিবকে হয়তো দেখতে পাবেন পুরনো রুপে।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড